স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ঐতিহাসিক ভূবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কাউন্সিলরবৃন্দ। এ সময় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এর আগে রাত সাড়ে ১১টায় নগরভবন হতে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং...
Developed by BDITHOST