স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ হুমায়ূন কবীর। রাসিক প্রশাসক ড. মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ এ ধারা ২৫(ক) (২) মোতাবেক সরকার কর্তৃক কমিটি গঠন করা হয়েছে। রাসিকের কার্যক্রম স্বাভাবিক রাখতে ও কোন নাগরিক যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। রাসিকের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জলবদ্ধতা দূরীকরণে...
Developed by BDITHOST