সংবাদ বিজ্ঞপ্তি : নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। পরিচ্ছন্ন এ নগরীর সুনাম সর্বত্র। সবুজ, পরিচ্ছন্ন রাজশাহী এ নগরীর সুনাম সর্বত্র। পরিচ্ছন্নতা, সবুজ, জন্মনিবন্ধন, ইপিআই স্বাস্থ্যসেবা সহ সকল ক্ষেত্রে আমাদের অর্জিত সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ নগরীকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। রোববার বিকেলে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির ৩য় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সভাপতির বক্তব্যে একথা বলেন। নগরবাসীর সেবা কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড পর্যায়ে পরিচছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ, আলোকায়ন, স্বাস্থ্যসেবা, জন্মমৃত্যু নিবন্ধন, পরিকল্পিত নগরায়ন, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, হোল্ডিং ট্যাক্স প্রণয়ণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল...
Developed by BDITHOST