স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় রাসিক প্রশাসক মহোদয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত গঠিত কমিটির ৭ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণে আলোচনা, রাজশাহী ওয়াসার ভূ-উপরিস্থিত পানি শোধনাগার শীর্ষক প্রকল্পের আওতায় ডিস্ট্রিবিউশন পাইপ লাইন স্থাপনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্থ রাস্তা কাটার মেরামত সংক্রান্ত, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি...
Developed by BDITHOST