স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গঠিত কমিটির ৯ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, সভায় গত ৪ ও ২৯ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির প্রস্তাবাবলি পাঠ ও অনুমোদন, সিটি কর্পোরেশনের আওতাধীন মার্কেটের দোকানভাড়া বৃদ্ধি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারের নিবন্ধন ফি পুনঃ নির্ধারণ,...
Developed by BDITHOST