স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক মহোদয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় গত ১১ মার্চ অনুুষ্ঠিত গঠিত কমিটির ১০ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, রাজশাহী সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন হাট বাজার ও ফেরিঘাট ১৪৩৩ বঙ্গব্দ মেয়াদে ইজারা প্রদানের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধির স্বার্থে পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের বিষয়, আগামী ২০.০৪.২০২৬ খ্রি. তারিখে সিটি কর্পোরেশন কর্তৃক ৩০টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে...
Developed by BDITHOST