স্টাফ রিপোর্টার : আগামী ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। রাজশাহী নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় নগরীতে ৬৬ হাজার ৩শ ৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নাগরিক সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দিতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিশুর মৃত্যুর ঝুকি কমাতে ভিটামিন ‘এ’ খাওয়ানোর সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ...
Developed by BDITHOST