স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের আগামীর কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সৌজন্য সাক্ষাৎকালে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মৌসুমী আক্তার, প্রিয়া ও আজাহার আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Developed by BDITHOST