স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরভবনে সৌজন্য সাক্ষাৎকালে কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের নিকট হড়গ্রাম নতুনপাড়া জানাজা ও ঈদগাহ উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক প্রশাসক জানাজা ও ঈদগাহ উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎকালে হড়গ্রাম নতুনপাড়া জানাজা ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ সাজ্জাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী নয়ন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেল সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Developed by BDITHOST