স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল-কে প্রশাসক হিসেবে দেখতে চান নগরবাসী। তাদের দাবি, অতীত অভিজ্ঞতা ও নগর উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে দায়িত্ব দেওয়া হলে রাজশাহীর চলমান ও অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো গতি পাবে। জানা যায়, ২০০৮ সালে তিনি প্রথমবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন। সে সময় তিনি যুবদলের সভাপতি ছিলেন। দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের অনুরোধ এবং সাধারণ মানুষের সমর্থনে তিনি নির্বাচনে প্রার্থী হন। তবে ওই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিকূল থাকায় প্রথম সারির অনেক নেতাই বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন। তার সমর্থকদের অভিযোগ, নানা প্রতিবন্ধকতার কারণে সে নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি। তবুও আন্দোলন-সংগ্রাম ও দমন-পীড়নের মধ্যেও তিনি নগরবাসীর কাছে জনপ্রিয়তা ধরে রাখেন। পরবর্তীতে ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিটি...
Developed by BDITHOST