স্টাফ রিপোর্টার: সড়কে বসে ‘প্রতীকী পরীক্ষা’ ও ‘প্রতীকী বিষপান’ কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় গরমে অসুস্থ হয়ে পড়েন চারজন শিক্ষার্থী। এ কর্মসূচিতে রামেবি অধিভুক্ত সরকারি চারটি ও বেসরকারি ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ ছাড়া রামেবির রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং বগুড়া, সিরাজগঞ্জসহ রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। গত বুধবার থেকে নগরীতে আন্দোলন করছেন তারা। গলায় রশি ঝুলিয়ে প্রতীকী ফাঁস দিয়ে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। প্রথমে পরীক্ষা গ্রহণে এক দফা দাবি থাকলেও বর্তমানে ৭ দাবিতে চলছে তাদের এ আন্দোলন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- স্থগিত হওয়া ২০১৯-২০ সেশনের বিএসসি ইন...
Developed by BDITHOST