স্টাফ রিপোর্টার : বদলী খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেলির ইনজুরি টাইমের গোলে জেদী জাপানকে ২-১ ব্যবধানে পরাজিত করে শেষ ষোল নিশ্চিত করেছে ফেবারিট ব্রাজিল। আর্সেনাল উইঙ্গার মার্টিনেলি হিউস্টোনের ম্যাচে ৯৫ মিনিটে জয়সূচক গোলটি করেন। আর এর মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত হাজারো জপানীজ দর্শককে হতাশ হতে দেখা যায়। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী রোববার নিউ জার্সিতে শেষ ষোল রাউন্ডে আইভরি কোস্ট বনাম নরওয়ের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে। মিডফিল্ডার কাইসু সানোর ২৯ মিনিটে গোলে জাপান এগিয়ে গিয়েছিল। ব্রাজিলের মধ্যমাঠের ভুলে সানো বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় বল জালে জড়ান। হঠাৎ করেই স্টেডিয়াম ভর্তি হলুদ জার্সিধারী সমর্থকরা নিস্তব্ধ হয়ে যায়। কার্লো আনচেলত্তির দল বিরতির ১১ মিনিটের মধ্যে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর হেডে ম্যাচে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে এক অন্য ব্রাজিলকে দেখা গেছে। শুরু থেকেই তাদের আধিপত্য ছিল...
Developed by BDITHOST