অনলাইন ডেস্ক : এশিয়ার ফুটবলের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। শুক্রবার (১২ জুন) মাঠে নেমেই সমর্থকদের উপহার দিয়েছে এক রোমাঞ্চকর জয়। চেক রিপাবলিকের বিপক্ষে শুরু থেকেই আক্রমণ ও প্রতিরোধের সমন্বয়ে দারুণ ফুটবল খেলেছে কোরিয়ানরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া, আর পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় চেকদের। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। ৫৯তম মিনিটে চেক রিপাবলিককে এগিয়ে দেন দলটির অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। তার গোলে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইউরোপের দলটি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র আট মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফিরিয়ে আনে দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৭তম মিনিটে হোয়াং ইন-বম দুর্দান্ত এক গোলে স্কোরলাইন ১-১ করেন। চেক রক্ষণভাগের দুই খেলোয়াড়ের...
Developed by BDITHOST