স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১১৩ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) প্রশাসনিক ভবনের কনফারেন্সরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভায় বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উদযাপন, রাজস্ব ও ছুটিজনিত প্রভাষক পদে নিয়োগ প্রদানের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী কমিটিসমূহের সুপারিশ অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের ফরম্যাট বিষয়ে একাডেমিক কাউন্সিল সভার সুপারিশ অনুমোদন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেট সচিব ও রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব,...
Developed by BDITHOST