স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘এমএসই ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রুয়েটের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে এমএসই এ্যসোসিয়েশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেটেরিয়াল সাইন্স এ্যন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে এমএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অশংগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এমএসই বিভাগের শিক্ষার্থীবৃন্দ তাদের থিসিস উপস্থাপন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো নুরুল ইসলাম, বুয়েটের কেমিক্যাল এ্যন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, এমএসই এ্যসোসিয়েশনের ট্রেজারার পবিত্র প্রসাদ মণ্ডল।
Developed by BDITHOST