স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ শনিবার দিনব্যাপী নানান কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, বিভিন্ন হলসমূহ, ছাত্রলীগ রুয়েট শাখা সহ অন্যান্যরা পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর পরপরই উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন। এরপর শারীরিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা...
Developed by BDITHOST