স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী র্যালি, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং বিশেষ মোনাজাত সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভাগের প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক সহ সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। দিবসটির শুরুতে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান’ স্মরণে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তালাইমারি মোড় হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়।...
Developed by BDITHOST