স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি প্রো-ভিসি পদে যোগপাদপত্রটি আনুষ্ঠানিক ভাবে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে দাখিল করেন। এদিকে প্রো-ভিসি পদে নিয়োগ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রুয়েট পরিবারের পক্ষ থেকে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। পরে নবনিযুক্ত প্রো-ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ভাইস চ্যান্সেলরের দপ্তরে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম জহুরুল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, আইসিটি...
Developed by BDITHOST