স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন ‘বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এ্যন্ড টেকনিক্যাল এডুকেশন’ (বিএইটিই) ইভ্যালুয়েশন টিম। তিন দিনব্যাপী পরিদর্শনের প্রথম দিন রবিবার (২১ জুন) সকালে তারা রুয়েটে এসে পৌছান। এর পর সকাল ৯ টায় রুয়েটের প্রশাসন ভবনের সভা কক্ষে তারা উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সাথে সভায় অংশ নেন। সভা শেষে পরিদর্শকবৃন্দ রুয়েটের শিক্ষার মান, অবকাঠামো ও উচ্চশিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ও প্রয়োজনীয় সুযোগসুবিধা পর্যবেক্ষণের লক্ষ্যে বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন। পরিদর্শনের শেষ দিন আগামী মঙ্গলবার উপাচার্য সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও রেজিস্ট্রারের সাথে পুনরায় সভা শেষে তারা ফিরে যাবেন। বিএইটিই ইভ্যালুয়েশন টিম ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল শিক্ষার মানোন্নয়নে তদারকি ও পরামর্শ দেয়ার পাশাপাশি স্বীকৃতি প্রদান করে...
Developed by BDITHOST