স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি। রবিবার (১৬ আগস্ট) বিকলে নগর ভবনে প্রশাসক দপ্তর কক্ষে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আইসিআরসি‘র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরিকে শুভেচ্ছা স্মারক উপহার দেন রাসিক প্রশাসক। এর আগে রোববার বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি-এর এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান...
Developed by BDITHOST