স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা-২০২৬ ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময়ই মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা কিংবা সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে থেকে এ সংগঠন যে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রাজশাহী সিটি ইউনিটও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করেছে। বিশেষ করে দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, রক্তদান, স্বাস্থ্যসচেতনতা এবং অসহায় মানুষের সহায়তায় তাদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন,...
Developed by BDITHOST