একটানা কু-ঝিক-ঝিক শব্দ, জানালার বাইরে দ্রুত পেছনে ছুটে চলা সবুজ-শ্যামল প্রান্তর, আর ট্রেনের হুইসেলের সেই চিরচেনা সুর রেলভ্রমণ যেন বাঙালির আবেগ ও স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ। শৈশবের রোমাঞ্চ, প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ কিংবা দূরপথের যাত্রা রেলপথের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের অগণিত গল্প। তবে রেলওয়ের গুরুত্ব কেবল নস্টালজিয়া বা ভ্রমণবিলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, আঞ্চলিক সংযোগ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় রেলওয়ে এক অপরিহার্য ভূমিকা পালন করে আসছে। নদীমাতৃক ও ঘনবসতিপূর্ণ এই দেশে সাশ্রয়ী, নিরাপদ, জ্বালানি-সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব গণপরিবহণ হিসেবে রেলের বিকল্প খুবই সীমিত। প্রতিদিন লক্ষাধিক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রয়োজনে রেলপথ ব্যবহার করেন, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে রেলওয়ের ইতিহাস দীর্ঘ ও গৌরবময়। এ দেশের রেলযাত্রার সূচনা হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক আমলে,...
Developed by BDITHOST