নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৪:২৩। ৫ ফেব্রুয়ারি, ২০২৬।

র‌্যাবের নাম পরিবর্তন করে এসআইএফ রাখার সিদ্ধান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৫:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ  বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে রাজশাহীতে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মচারীদের অবস্থান কর্মসূচি

তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা র‌্যাবের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্ব পালনের দেড় বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে র‌্যাবের কাজের মান পরিবর্তিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই র‌্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং শিগগিরই এই বিষয়ে একটি সরকারি আদেশ জারি করা হবে।

আরও পড়ুনঃ  শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

তারা আরও জানিয়েছেন, বাহিনীকে (এসআইএফ) একটি নতুন পোশাকও প্রদান করা হবে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।