লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরের একমাত্র সরকারি ফুটবল মাঠকে ঘিরে আবারও জেগে উঠেছে নতুন স্বপ্ন। একসময় উত্তরাঞ্চলের অন্যতম প্রাণবন্ত ক্রীড়াঙ্গন হিসেবে পরিচিত বিলমাড়ীয়া ফুটবল মাঠ। আজ অবহেলা ও অযত্নে অনেকটাই হারিয়েছে তার জৌলুস। তবে মাঠটিকে আধুনিক মিনি স্টেডিয়ামে রূপান্তরের সম্ভাবনায় আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও এলাকাবাসী। ব্রিটিশ ইতিহাস বয়ে চলা বিলমাড়ীয়া ফুটবল মাঠ একসময় ছিল বিভিন্ন টুর্নামেন্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক মিলনমেলার কেন্দ্রবিন্দু। প্রবীণদের ভাষ্য অনুযায়ী, ব্রিটিশ শাসনামল থেকেই মাঠটিতে নিয়মিত ফুটবল খেলার আয়োজন হতো। নব্বইয়ের দশকেও দেশের নামকরা ফুটবলারদের পদচারণায় মুখর ছিল এই মাঠ। দূর-দূরান্ত থেকে দর্শকরা ছুটে আসতেন খেলা উপভোগ করতে। কালের পরিক্রমায় সেই গৌরবময় অধ্যায় অনেকটাই ম্লান হয়ে গেছে। বর্তমানে মাঠটির অবকাঠামো নাজুক অবস্থায় রয়েছে। মাঠের সমতলতা নষ্ট হয়েছে, বর্ষা মৌসুমে পানি জমে দীর্ঘ সময় খেলার...
Developed by BDITHOST