সালাহ্ উদ্দিন,(নাটোর) লালপুর : নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার আইডি হ্যাক করে প্রতারণা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। শুক্রবার (১লা মে) সন্ধ্যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতরা হলেন পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে মোঃ বাসেদ আলী (১৭), আশরাফ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯), শাহিনুর রহমানের ছেলে মোঃ শাকিল (১৯), বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), এবং নওপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে মোঃ লালন আলী (২১)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করতেন। এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। অভিযানের সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা...
Developed by BDITHOST