লালপুর (নাটোর) প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল থেকে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নাটোর জেলা শাখার আয়োজনে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মোহরকয়ায় এই মানবিক কর্মসূচী পালিত হয়। ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় ৪ শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। একই সাথে রোগীদের মাঝে প্রায় ৩ লক্ষাধিক টাকার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এসময় এই মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে স্থানীয় অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে নুন্যতম চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যেই...
Developed by BDITHOST