স্টাফ রিপোর্টার : লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বাংলাদেশের কৃষকরা সম্মুখভাগ থেকে নেতৃত্ব দিয়ে যে-কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। তিনি শুক্রবার (৫ জুন) দুপুরে পাবনা জেলার ঈশ্বরদীর জয়নগরস্থ মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ‘বাংলাদেশ কৃষক সমিতি’ আয়োজিত ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পাবনার এই অঞ্চলের মানুষের সাথে কৃষির একটি আত্মিক সম্পর্ক রয়েছে যা অনন্য। তিনি লিচু সংরক্ষণের জন্য সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনে হিমাগার স্থাপনের আশ্বাস দেন। তবে তিনি পেঁয়াজ সংরক্ষণের মতো লিচুর ক্ষেত্রেও সাশ্রয়ী এবং কার্যকর ‘হোম গ্রোন সলিউশন’ বা ঘরোয়া সমাধান খুঁজে বের করার জন্য উদ্ভাবক ও কৃষকদের...
Developed by BDITHOST