অনলাইন ডেস্ক : বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে কানাডা এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। প্রথম দেখায় নিজেদের সামর্থ্যের জানান দিল বসনিয়া। জোভো লুকিচের গোলে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১টার দিকে কানাডার টরেন্টোর বিএমও ফিল্ডে গড়ায় ম্যাচটি। ম্যাচের ২১ মিনিটে ডান দিক থেকে ইভান বেসিকের নেওয়া কর্নারটি পোস্টের কাছে সিয়াদ কোলাসিনাচ ফ্লিক করে জোভো লুকিচের দিকে বাড়িয়ে দেন। সেখান থেকে হেডে গোল আদায় করে নেন তিনি।
Developed by BDITHOST