স্টাফ রিপোর্টার: শপথ নিয়েছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের আমিনুল ইসলাম আমিন। বুধবার বিকালে চেম্বার অব কমার্স মিলনায়তনে তিনি শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী সভাপতি মাসুদুর রহমান রিংকু। এর আগে ২০২৬-২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তবে পরিচালক আমনিুল ইসলাম আমিন ওই সময় থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকায় শপথ নিতে পারেননি। দেশে ফিরেই তিনি গতকাল শপথ নিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার সেক্রেটারি মুয়াক্ষেরুল হুদা, নির্বাচিত সহসভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক তৌহিদ হাসান, সাবেক পরিচালক সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্য আমিনুল ইসলাম আমিন বলেন, ব্যবসায়ী সমাজের স্বার্থ...
Developed by BDITHOST