স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা রাগবি সমিতির উদ্দ্যেগে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি রাগবি লীগ শুর হয়েছে। উদ্বোধনী দিনে প্যাভিস স্পোর্টিং ক্লাব ৫-০ পযেন্টে রাইমা রেঞ্জারস, বিপ্রনুর স্মৃতি স্পোর্টিং ক্লাব ১০-০ পয়েন্টে এনামুল হক স্মৃতি সংঘ,সিটি বক্সিং ক্লাব ৩১-০ পয়েন্টে বিএস স্পোর্টিং ক্লাব ও কদমতলা স্পোর্টিং ক্লাব ৭-৫ পয়েন্টে কাদের স্মৃতি স্পোর্টিং ক্লাবকে হারায়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন রাগবি ফেডারেশনের প্রধান নির্বাহী অফিসার নাজমুস সাকিব। গতকাল রোববার (১৯ নভেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম রাগবি লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সহ-সভাপতি কল্যাণ চৌধুরী। এর আগে তিনি বলেন এই রাগবি খেলা সরাসরি দেখা না গেলেও মাঝে মধ্যে টিভিতে দেখা গেছে। রাজশাহীতে প্রথম আয়োজন এই রাগবি খেলা ইতিহাসের পাতায় চিরস্বরনীয় হয়ে লিখা...
Developed by BDITHOST