স্টাফ রিপোর্টার : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, এমপি। শুক্রবার (৫ জুলাই) দুপুর ১টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, তথ্য ও গবেষণা জিয়া হাসান আজাদ হিমেল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, রাজশাহী মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক এমএ আকতার আলী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ...
Developed by BDITHOST