স্টাফ রিপোর্টার : শান্তি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব টুকটুক তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার ড. মোঃ ফারুকুর রহমান ফয়সল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বমানবতার এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শনে মানবতা, অসাম্প্রদায়িকতা এবং শান্তির যে বাণী উঠে এসেছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।” তিনি আরও...
Developed by BDITHOST