অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন-রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান। রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি স্থাপন খুব বেশি দূরে নয় বলেও প্রত্যাশা করেছেন তিনি। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তুর্কমেনিস্তানে বৈঠক করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে ‘‘ব্যাপক শান্তি প্রচেষ্টা’’ মূল্যায়ন করছেন তারা। ইউক্রেন শান্তি প্রচেষ্টায় সমর্থন করার জন্য তুরস্কের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। তুর্কমেনিস্তান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘‘পুতিনের সঙ্গে এই বৈঠকের পর আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ পাওয়ার...
Developed by BDITHOST