নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৭:৪৬। ১০ মার্চ, ২০২৬।

শার্শা বাহদুরপুরে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিসেম্বর ১২, ২০২৫ ৬:৫৩
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘয়ু কামনায় বাহদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে দোয়া অনুষ্টান শুক্রবার বিকালে ধাণ্যখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বাহদুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

এসময় প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণট্য রাজনৈতিক জীবনের ঘটনাবলী তুলে ধরেন। এসময় তিনি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসী সহ শার্শা উপজেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, সহ -সভাপতি আমিনুর রহমান নেদা,যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ,যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, শার্শা থানা বিএনপির তথ্য গবেষনা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি ইদ্রিস মালেক,সহ – সভাপতি নসিমুল গনি বল্টু, বাহদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন,যশোর জেলা ছাত্রদলের সহ – সভাপতি শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিল্পব হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি অতিক্রম করে এলএনজিসহ ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে

দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি আব্দুল হাই, পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কাল ও তার কর্মের উপর একটি প্রমান্যচিত্র প্রচার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।