স্টাফ রিপোর্টার : শিক্ষাকে শিশু ও যুবাদের জীবন বদলের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেছেন, আজকের শিশু ও যুবকরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের যোগ্য, শিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় নগরের মহিষবাথান এলাকার কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আয়োজিত রাজশাহী শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, শিশু ও যুবাদের অধিকার, নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পায়। শিশু ও যুবাদের উদ্দেশে তিনি বলেন,...
Developed by BDITHOST