অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের আন্দোলনে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটির ঝাড়খণ্ডে বিধানসভা অভিমুখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পুলিশের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সোমবার (১০ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক্সে এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা অন্যায়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার আছে এবং কেবল আলোচনার মাধ্যমেই সমাধান আসতে পারে। তিনি বলেন, ঝাড়খণ্ড সরকারকে অবশ্যই এসব শিক্ষার্থীর কথা শুনতে হবে এবং অবিলম্বে তাদের সমস্যা সমাধান করতে হবে। এর আগে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চাকরিপ্রার্থীরা ব্যারিকেড ভেঙে ঝাড়খণ্ড বিধানসভা চত্বরের দিকে এগিয়ে গেলে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পুলিশের...
Developed by BDITHOST