স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, সাবেক বলে কোনো কথা নেই; বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। শুক্রবার সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশের যুব ও ছাত্রসমাজকে আধুনিক, দক্ষ ও কর্মমুখী জনশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার...
Developed by BDITHOST