স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সাথে মঙ্গলবার (৫ মে) তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি’র বাংলাদেশ প্রতিনিধি সিমোন পার্চমেন এর নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিব্যাথ ব্লাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, হেড অব স্কুল ফিডিং ইমা ক্লারা লেফু এবং সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন প্রতিনিধিদলে অংশ নেন। সাক্ষাতে বাংলাদেশ সরকারের গৃহীত ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের শিক্ষার্থীদের জন্য গুণগত মানসম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। বৈঠকে উপদেষ্টা উল্লেখ করেন যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার প্রধানের দায়িত্বে থাকাকালীন তাঁর সরকার কার্যক্রমের সূচনা করে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনি ইশতেহার ও বিভিন্ন বক্তব্যে বহু বছর ধরে ‘মিড ডে...
Developed by BDITHOST