স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেছেন, শিক্ষা মানুষকে আলোকিত করে, আর সেই আলোকিত মানুষই একটি জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের সততা, অধ্যবসায় ও নৈতিকতার মধ্য দিয়েই দেশ গড়ে উঠবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।” এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে উপনীত হয়েছো। সামনে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা...
Developed by BDITHOST