অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রপ্তানির তথ্য শিগগিরই সমন্বয় করা হবে এবং রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণের পর একটি প্রক্রিয়াও তৈরি করা হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে আজ এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আজ তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা রপ্তানির তথ্যসহ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি। ইবিপি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর রপ্তানি তথ্যের মধ্যে যথেষ্ট গরমিল ছিল। আমি তাদের (ইপিবি) শেষ সময় পর্যন্ত রপ্তানির তথ্য সমন্বয় করতে বলেছি। যত তাড়াতাড়ি সম্ভব তা করা হবে। আমি তাদের (ইপিবি) একটি প্রক্রিয়াও তৈরি করতে বলেছি।’ অন্তর্বর্তীকালীন সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও উপদেষ্টা ড.সালেহউদ্দিন বলেন, শিগগিরই ইপিবি’র বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানে সব বিষয় চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ইপিবি কর্মকর্তারা রপ্তানি...
Developed by BDITHOST