অনলাইন ডেস্ক: আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে প্যানেল গোছানোর কাজ শুরু করেছেন। তবে সাধারণ সম্পাদক পদে কে প্রার্থী হবেন, তা নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি। এদিকে গুঞ্জন চাউর হয়েছে, ডিপজলের প্যানেলে থাকবেন চিত্রনায়িকা নিপুণ। যার ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়শা। এ বিষয়ে ডিপজল বলেছেন, ‘এ পদে বেশ কয়েকজনকে নিয়ে ভাবছি। এ তালিকায় চিত্রনায়ক রুবেল এবং চিত্রনায়িকা মৌসুমী থাকতে পারে। সময় হলে চূড়ান্ত ঘোষণা দেব। যদি নিপুণ আমার প্যানেলে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চায়, তাহলে তাকে বিবেচনা করব। কারণ নিপুণ আমার ঘরেরই মেয়ে। আমি ওকে চলচ্চিত্রে নিয়ে এসেছি। ও যদি আমার সঙ্গে নির্বাচন...
Developed by BDITHOST