স্টাফ রিপোর্টার : উত্তরাঞ্চলে প্রথমবারের মতো শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী। এ উপলক্ষে বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে বিনামূল্যে স্ক্রিনিং ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এ কার্যক্রমে অংশ নিচ্ছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) বিশেষজ্ঞরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরের বাকির মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান জানান, তিন দিনব্যাপী এ কার্যক্রমে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ (স্ক্রিনিং) ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। এ জন্য ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে রাজশাহী অঞ্চলের...
Developed by BDITHOST