স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশু তথা নতুন প্রজন্ম দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। এসব শিশুদের শ্রম নিরসনে পরিবার,শিক্ষক ও রাষ্ট্রের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজ শনিবার ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ২০২৫ উদযাপনের অংশ হিসেবে শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি । ডিবেট ফর ডেমোক্রেসি'র আয়োজনে সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ১৯২৪ সালে জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে শিশু অধিকার ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৫৯ সালে জাতিসংঘে শিশু অধিকার সনদ ঘোষণা করা হয়; যা চারটি ভাগে বিভক্ত।...
Developed by BDITHOST