সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও ছাত্রলীগ নেতা মো. আব্দুল মজিদ মিনু শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের ধারাবাহিক অভিযান ও সর্বাত্মক প্রচেষ্টায় তিনি বুধবার (৪ জুন) আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এর আগে গত ২৩ মে কাজিপুর উপজেলার মেঘাই গ্রামে এই ঘটনাটি ঘটে। শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভনে পাশের যমুনা নদীর তীরে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। অভিযুক্ত মিনু ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগের কাজিপুর সদর ইউনিয়ন শাখার উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। ঘটনার পর থেকেই মিনু পলাতক ছিলেন। শিশুটির পরিবারের পক্ষ থেকে ২৯ মে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়। মিনুর গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের...
Developed by BDITHOST