স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (২২ মে) জুম্মার নামাজের পর নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে ইসলামী ছাত্রশিবিরের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড দেশবাসীকে স্তম্ভিত করেছে। তারা ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত এবং প্রকাশ্যে ফাঁসি কার্যকরের জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অনতিবিলম্বে অপরাধীদের বিচারের আওতায় না আনে এবং জনসমক্ষে ফাঁসি কার্যকর না করে, তবে সাধারণ জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান আইনি প্রক্রিয়ায়...
Developed by BDITHOST