অনলাইন ডেস্ক : ইরানের প্রবীণ সর্বোচ্চ নেতা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কোরের (আইআরজিসি) শীর্ষ কয়েকজন কমান্ডার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। শীর্ষ নীতি-নির্ধারকদের প্রাণহানি সত্ত্বেও গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে দেশটির শাসনব্যবস্থা কৌশল নির্ধারণ ও সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা ধরে রেখেছে। ১৯৭৯ সালের বিপ্লবের মধ্য দিয়ে জন্ম নেওয়া ইসলামি প্রজাতন্ত্র ইরান এক জটিল ক্ষমতার কাঠামো গড়ে তুলেছে। এই ব্যবস্থা গুটিকয়েক ব্যক্তির ওপর নির্ভর না করে ধর্মতাত্ত্বিক শাসনব্যবস্থার টিকে থাকার সম্মিলিত অঙ্গীকারের ওপর ভিত্তি করে বিভিন্ন স্তরের প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ হারানোর পর বর্তমানে ইরানের দৃঢ় ও শক্তিশালী এই শাসনকাঠামোয় কারা ক্ষমতা ও প্রভাবের অধিকারী চলুন জেনে নেওয়া যাক... • সর্বোচ্চ নেতা কি আসলেই দায়িত্বে আছেন? যুদ্ধের শুরুতেই এক হামলায় ইরানের বর্ষীয়ান সর্বোচ্চ...
Developed by BDITHOST