স্টাফ রিপোর্টার : শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়, গাছ বড় হওয়া পর্যন্ত পরিচর্যা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, গাছ লাগানোর চেয়ে তা রক্ষা করাই বেশি কঠিন। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী নগরের নজরুল ভিলেজে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার মেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’। ভূমিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনতে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টায় সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের যে দৃষ্টান্ত স্থাপন...
Developed by BDITHOST