অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি বাংলাদেশকে পুনর্গঠন করার নির্বাচন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের দীর্ঘদিন ধরে কেড়ে নেওয়া রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে। গত এক যুগে জনগণের ওপর যারা শাসন করেছে, তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে। এবারের নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের অধিকার ফিরিয়ে আনবে। যারা জীবন দিয়েছেন বা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদের মূল্যায়ন কখনো বৃথা যাবে না। এই নির্বাচনের মাধ্যমে দেশের পুনর্গঠনের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, গত এক দশকে বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নারী ও যুবকরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে।...
Developed by BDITHOST