অনলাইন ডেস্ক : বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে জার্মানি। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর বদলি খেলোয়াড় ডেনিজ উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে জুলিয়ান নাগলসম্যানের দল। নির্ধারিত সময় শেষে ১-১ সমতা থাকলেও শেষ মুহূর্তের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে জার্মানরা। টরন্টো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। ১১ মিনিটে জসুয়া কিমিচের নিখুঁত ক্রস থেকে কাই হাভার্টজের শক্তিশালী হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। ২২ মিনিটে লুকাস নমেচার দূরপাল্লার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও অল্পের জন্য গোল হয়নি। এক মিনিট পর কর্নার থেকে বল জালে জড়ালেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। ক্রমাগত চাপ সামলেও ৩০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় আইভরি কোস্ট।...
Developed by BDITHOST