স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। শেষ সময় পর্যন্ত মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জন এবং সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার দুপুরের দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মুরশিদ আলম ফারুকী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। এই নির্বাচনের মেয়রপ্রার্থী হতে আরও যে তিনজন মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার। রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, মেয়র পদে প্রার্থী হতে চারজন মনোনয়নপত্র তুলেছিলেন। এই চারজনই মনোনয়নপত্র...
Developed by BDITHOST